প্রথম অভিজ্ঞতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রথম অভিজ্ঞতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

সতেজ সম্পর্ক ও প্রথম সন্তান

বেশ কয়েকদিন লেখা হয় না। অনেক কিছু হয়েছে এর মধ্য।
গত ৯ই ডিসেম্বর আমি একটু পুরাতন প্রজন্ম হলাম; (অভিজ্ঞ নয়)। আমার স্ত্রীর কোল জুড়ে ( আমার কোলে এখনও সেভাবে রাজত্ত্ব কায়েক করে পারে নি) এসেছে আমাদের প্রথম সন্তান। ওর দৃষ্টি খুব প্রখর ও অনুসন্ধিস্যু। তবে একটু বেশীই কাঁদে; জানি না ভবিষ্যৎ আন্যদের কাঁদানোর কোন পরিকল্পনায় মত্ত কিনা! ওর কান্না শুনে একটি কবিতা আমার মনে পড়ে। কবিতাটির লাইন গুলো হয়ত বা পরিবর্তিত হয়েছে; কিন্তু ভাবটা খুব বেশী পরিবর্তিত হয়নি বলেই আমার ধারণা

প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে
কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে
এমন জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন


আমার সন্তান আর ও মাকে নিয়ে ব্যাস্ত থাকবার কারণে ধারাবাহিক ভাবে পোস্ট গুলো দেয়া হয়নি। আস্তে আস্তে দেবার চেষ্টা করব।

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

সমীনরণ দা ও জলি দি'র তনয়ার জন্য

হঠাৎ করেই মন থেকে বের হল লাইন গুলো। উদ্দেশ্য একজনই- প্রিয় সমীরণ দা ও জলি দি'র নবাগত কন্যাটির উদ্দেশ্য। ও বুঝতে পারবে না এখন হয়ত। কিন্তু আমার বিশ্বাস ওর বাবা মায়ের ভালো লাগলেই ও সেটা অনুভব করতে পারবে।

তোমারি হাসিতে পাবে যে ভয়, সহস্র দু:খ কষ্ট
কতযে অসময় হবে দু:খী হইয়া লক্ষ্যভ্রষ্ট-
সব আনন্দ হবে যে ব্যাকুল সহচরী হতে তোমার
অনন্ত সুখে রাখুক ঈশ্বর, প্রার্থনা আমার


আমার ইচ্ছা ও বুঝতে শুরু করার পর ওকে এই লাইন গুলো শুনাবো। ও নিশ্চয় খুব খুশি হবে; কবিতার জন্য না, জন্মক্ষনের এই জিনিসটিই শুধুমাত্র ও নাগালে পাবে; আর কিছুই না। ধরনীতে আসার পর, ওর উদ্দেশ্য প্রথম কবিতা এটি। আমারও প্রথম, কোন নবাগতার জন্য


বি:দ্র: কোন অনুমোদিত নাম না থাকায়, নামটি ব্যবহার করা হল না তোমার-তনয়া

শনিবার, ৩০ জুলাই, ২০১১

প্রথম থিয়েটার অভিজ্ঞতা , মঞ্চ নাটক- খনা

আজ প্রথম সশরীরে মঞ্চে গিয়ে একটি নাটক দেখলাম। প্রথম অভিজ্ঞতা টি এত ভালো হবে আশা করতে পারছিলাম না। সঙ্গে ছিল আমার এক প্রিয় মানুষ, সহকর্মী ও বড় ভাই মুক্তার ভাই। অনেক দিন ধরেই আলোচনা চলছিল, দেখতে যাবো দুজনের সময় এক হচ্ছিল না।আজ এক করে ফেললাম। স্পটে উপস্হিত হয়ে একটু খারাপ ই লাগছিল কারণ আমাদের পছন্দ করবার কোন অবকাশ ছিল না। আজ একটি নাটকই মঞ্চায়িত হবার কথা ছিল; সূতরং ওটা বাদে আর কোন বিকল্প নাি। অবশেষে, গমন ও এক অদ্ভুত অভিজ্ঞতা আহরণ। অভিনয় আমাকে মুগ্ধ করেছে, সাথে সাথে কাহিনী। নিজেকে কেমন যেন মনে হচ্ছিল, বর্তমান আর অতীত কেমন যেন, আমার দর্শক চেয়ার ও মঞ্চের মতই পাশা পাশি অবস্হান করছে। মঞ্চের গঠন শৈলীতে ছিল বিশেষত্ত্ব। আবার যাবো খুব তাড়াতাড়ি। কবে সেটাই শুধু পরিকল্পনার বিষয়