নতুন যা শিখলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নতুন যা শিখলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

ঈদের দায়িত্ত্ব

আর এক ঘন্টা পর আমার ঈদের বিশেষ দায়িত্ত্ব শেষ হবে। তিন মেয়াদে মোট ৩২ ঘন্টা বলতে গেলে একাই কাটালাম। এক অপূর্ব আভিজ্ঞতা ও সময় পার করলাম। কিন্তু এত সুন্দর সময়ের মধ্যে সেভাবে আমার প্রিয় কাজ বল্গ লেখা হয়ে ওঠে নি। এজন্য শেষ মূহুর্তে একটু হালাল করছি সময় টাকে। অন্য সব ঈদের দায়িত্ত্বের মত এবারের দায়িত্ত্বটা টিভি দেখে পার করতে পারলাম না। সামান্য টুকুও আফসোশ নেই তার জন্য। শুধু সফট্ওয়ার প্রকৌশলের মধ্যই ছিলাম( আমি প্রোগ্রামিং শব্দ টা খুবই অপছন্দ করি)। কিন্তু তার পরেও জানি তাকে আমি খুশি করতে পারব না আমার অগ্রগতি দিয়ে। আরেক জন কে সাথে রেখেছিলাম; তিনি সোমলতা আচার্য্য। আমি অনেক আগে তার গান শুনেছি তিনি তখন প্রতিষ্ঠিত শিল্পী নয়। সব দিক থেকেই ভালো লাগতো। এখন নিয়মিত গান করে; প্রয়োজন ছিল ইনার মত একজন বহুমুখী শিল্পীর। উনার গান শুনতে শুনতে সব সময়ই এটা মনে হয়েছে।
সর্বোপরি ঈদের ছুটিটা খুবই দরকার ছিল। কারণ আমার ছুটির দরকার। ঈদের সময় ছুটিটা না পেয়েই ভালো হয়; নিজেরও কষ্ট আর অন্যদেরকেও যানবাহনে ভিড় বাড়িয়ে কষ্ট দেয়া।

ওহ, আরেকটি বিষয় আমাকে মনে রাখতে হবে- আগে ধারণা ছিল ঈদের দায়িত্ত্বে আসলে কোন কাজ নাই। এবার উপলব্ধি হল, দায়িত্ত্ব আসলেই দায়িত্ত্ব; অনেক কিছুই সজাগ ভাবে দেখার প্রয়োজন আছে।

যাই হউক; ঈদের দায়িত্ত্ব, তোমাকে ৯টি মাস খুবই মিস্ করব।

শনিবার, ২৭ আগস্ট, ২০১১

না কবিতা::: কালের আবর্তে আমি , javamail, cron

একটি কবিতা লিখলাম------"না কবিতা::: কালের আবর্তে আমি "

javamail: The API of java to send mailby accessing the service of mail server.
Java code has been designed to send mail using javamail. Post at Paulsoftech

cron: part of Google Web engine. cron helps to perform scheduled work defined at the cron.xml file.
cron in detail

নতুন যা শিখলাম- যাত্রা শুভ হউক

একটি নতুন চিন্তা মাথায় অনেক দিন ধরেই আসছিল, কিন্তু করা হচ্ছিল না। এখন করব। তেমন কিছু না, শুধু মাত্র একটি নতুন পদক্ষেপ।
আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখি প্রত্যেকেই। কিন্তু সবাই ভুলে যায় কবে কি শিখলাম; এমনকি অনেক শিক্ষা আমরা নিই, কিন্তু সেটা শিক্ষা মনে হয় না। এখন থেকে কোন দিন কোন নতুন কিছু জানলে বা শিখলেই সেটা 'নতুন যা শিখলাম' ট্যাগের মধ্য নোট করে রাখার চেষ্টা করব।